ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি

  • আপডেট: Sunday, October 18, 2026 - 9:59 am
  • পঠিত হয়েছে: 3 বার

বিনোদন ডেস্ক:তারকাদের ব্যতিক্রমী সাজে প্রায়ই ভক্তদের নজর কাড়েন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। এবার দেবী দুর্গার আদলে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে দেবী দুর্গার চিরচেনা রূপ। সেই সাজের ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক।’ তার সাজসজ্জায় পূজার আবহ ও দেবী দুর্গার ঐতিহ্যবাহী রূপের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।পরীমনির এই নতুন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ জানিয়েছেন ভালোবাসা ও মুগ্ধতার কথা।

এক অনুসারী মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’ভিডিওটি প্রকাশের পরপরই বাড়তে থাকে দর্শকদের আগ্রহ। প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিডিওটি ১২ লাখবার দেখা হয়েছে বলে জানা গেছে। একই সময়ে মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে ১০ হাজার। ভক্তদের এমন সাড়া আবারও প্রমাণ করেছে, অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী উপস্থিতি দিয়েও আলোচনায় থাকতে জানেন এই অভিনেত্রী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। তবে ‘সেপারেশন’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।দেবী দুর্গার আদলে পরীমনির এই বিশেষ সাজ একদিকে যেমন ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে, অন্যদিকে তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ।