ঢাকা | জুন ২০, ২০২৬ - ৮:৩১ অপরাহ্ন

শিরোনাম

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রসচিব

  • আপডেট: Saturday, June 20, 2026 - 12:47 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ:প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য চুক্তি, শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রত্যাশা করছে ঢাকা। এর মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।পররাষ্ট্রসচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। তবে এ বিষয়ে দেশটির চলমান পর্যালোচনা (রিভিউ) শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। চীন সফর শেষে আগামী ২৬ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে আগে না বেছে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে নির্বাচন করায় বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকার এ সফরকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।