ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ৪:৪০ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:32 am
  • পঠিত হয়েছে: 2 বার

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন।রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৫ জন।গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

৮৯৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামজনিত মৃত্যুর তুলনায় অনেক বেশি। এ কারণে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও নজরদারি জোরদার করা হচ্ছে।