বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হাসানকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরালেন লায়ন খান আকতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি)-১ মোহাম্মাদ জাকির হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি)-১ মোহাম্মাদ জাকির হাসানকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মাদ জাকির হাসানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।











