ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৭:০৮ অপরাহ্ন

শিরোনাম

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, August 12, 2026 - 12:16 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ: দেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গজনিত রোগে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত রোগে মৃত্যুর সংখ্যা ৮৮৫। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে নতুন করে ৮৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪৭ শিশু

সন্দেহজনক রোগী ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এ সময়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ইতোমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত ও উপসর্গযুক্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।