ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

শিরোনাম

হামে আরও ৫ শিশুর মৃত্যু

  • আপডেট: Monday, July 20, 2026 - 12:55 pm
  • পঠিত হয়েছে: 5 বার

টাচ নিউজ: দেশে হামের ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে।সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ৭৯৩ জনের মৃত্যুর মধ্যে ৬৯৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১৪ হাজার ৫৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।