ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৯:১৫ অপরাহ্ন

শিরোনাম

২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, July 16, 2026 - 2:36 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ:দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৯৭৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ১০৪ জনের হাম নিশ্চিত হয়েছে। এদিকে একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার পরামর্শ দিয়েছে।