ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র অর্থ সম্পাদক পদে নিরঙ্কুশ জয় নিজাম উদ্দিন দরবেশের

  • আপডেট: Friday, July 17, 2026 - 7:56 pm
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ :ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অর্থ সম্পাদক পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন দৈনিক মানবকথার সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ১০০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম পেয়েছেন ২৯ ভোট। ফলে ৭১ ভোটের বিশাল ব্যবধানে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন নিজাম উদ্দিন দরবেশ। বিজয়ী হওয়ার পর নিজাম উদ্দিন দরবেশ সংগঠনের সকল ভোটার, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর আস্থা রেখে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই বিজয় শুধু আমার নয়, এটি সংগঠনের সকল সদস্যের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, “অর্থ সম্পাদক হিসেবে আমি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব। সংগঠনের আর্থিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এবং সদস্যদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করব।” নির্বাচনে বিজয়ী হওয়ায় নিজাম উদ্দিন দরবেশকে সংগঠনের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।