ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

কাবা শরিফ দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী ভাবনা

  • আপডেট: Sunday, June 28, 2026 - 12:01 pm
  • পঠিত হয়েছে: 5 বার

টাচ নিউজ:পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবা, মা ও বোনকে সঙ্গে নিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন পবিত্র মক্কায়। ওমরাহ পালন শেষে কাবা শরিফ প্রথম দেখার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৭ জুন) নিজের ফেসবুক পেজে মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি শেয়ার করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মুহূর্তে প্রথমবার কাবা শরিফের দিকে আমার চোখ পড়ল, তখন যেন সব ভাষা হারিয়ে গেল। হৃদয়ভরা প্রশান্তি, কৃতজ্ঞতা আর অনুভূতির সেই গভীরতা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহই সর্বময় মালিক।’ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা মন্তব্যের ঘরে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ও পরিবারের জন্য দোয়া করেছেন। ছোট পর্দার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হলেও ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ভাবনার। ছবিতে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ ও “‘দামপাড়া”সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও সমানভাবে পরিচিত আশনা হাবিব ভাবনা।