সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
টাচ নিউজ:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান রোববার এ সফরে যান।আইএসপিআর জানায়, সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাসস











