সব দলকে দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: জামায়াত আমির
টাচ নিউজ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষিত সাত দফা বাস্তবায়নে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান অধ্যক্ষ আশরাফুল হক।
ঢাকা ১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে, দিন শেষে মানুষের জন্য কাজ করেছে- এমন দল এবং শাসন আমরা খুব কম পেয়েছি। যার ফলে ৫৪ বছর পরও এখন আমাদেরকে বেকারত্ব গ্রাস করছে। প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এখনো মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। এখনো মানুষের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে না।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ৫ আগস্টের বিপ্লবের পরে মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষ আজ বলতে শুরু করেছে, ‘সব দলকে দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’
জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষিত সাত দফা বাস্তবায়নে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান অধ্যক্ষ আশরাফুল হক।
থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চুর যৌথ পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, থানা বায়তুলমাল সম্পাদক মো: মজিবুর রহমান, দিয়াবাড়ি ওয়ার্ডের সভাপতি জুলফিকার রহমান, ওয়ার্ড সভাপতি ওয়ারিছ উদ্দিন মুরাদ, থানা যুব বিভাগের সভাপতি কামরুল ইসলামসহ সর্বস্তরের নেতাকর্মীরা। মিছিলটি তুরাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।











