ঢাকা | জুন ১৮, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

যুবদলের নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে গুলশানে পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 6:54 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ ডেস্ক: যুবদলের সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতারা। বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা নতুন কমিটিতে স্থান পাননি। তাদের পরিবর্তে রাজনৈতিকভাবে অনিয়মিত ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তারা।বক্তারা দ্রুত কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্বিবেচনা করে যোগ্য ও পদবঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য বিএনপির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি অটুট রাখতে যোগ্যতার ভিত্তিতে পদায়নের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সাবেক যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রিয়ন তালুকদার, মো. দুলাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, আবুল হাসান, খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান খান, আজিজুল হক পাটোয়ারী, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ইয়াকুব রাজু, মিরাজ আজিম, সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, খন্দকার আমিনুল হক কাকন, মহিবুল্লাহ জয়, মাহমুদ খান, জহিরুল ইসলাম দিদার, ফজলুল হক নিরব, খসরু আহমেদ হিরন, কবির আহমেদ, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সুমন চৌধুরী, দুলাল মাতব্বর ও মেহেদী হাসান খান।কর্মসূচি থেকে দ্রুত পদবঞ্চিত যোগ্য নেতাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।