ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৭:৪১ অপরাহ্ন

শিরোনাম

আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম, ২৪ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট

  • আপডেট: Thursday, June 25, 2026 - 10:49 am
  • পঠিত হয়েছে: 7 বার

টাচ নিউজ:বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও কনসার্ট করতে আসছেন ঢাকায়। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক এই কনসার্ট।আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, গত বছর স্থগিত হওয়া কনসার্টের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন করে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠান।উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি ও মঞ্চ নির্মাণসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের স্থগিত কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা সরবরাহ করা হবে।কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল নয়; পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আশ্বাস দিয়েছিলেন যে তিনি আবারও বাংলাদেশে ফিরবেন।অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এলো। আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কনসার্টের ভেন্যু ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।সংগীতপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, কবে আবার ঢাকার মঞ্চে আতিফ আসলামের কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।