ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ৭:৪৫ অপরাহ্ন

হামে আরও ২ জনের মৃত্যু

  • আপডেট: Wednesday, October 28, 2026 - 1:44 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ : দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়সীমায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।