ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১:২২ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর

  • আপডেট: Friday, October 16, 2026 - 6:43 am
  • পঠিত হয়েছে: 4 বার

দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশ দেশ থেকে ১৫ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল আজ সকালে ইসলামাবাদে পৌঁছেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ আতিথিয়তা ও সংবর্ধনা প্রদান করা হয় । পাকিস্তান সরকারের ন্যাশনাল হেরিটেজ ও কালচারাল ডিভিশন এর আমন্ত্রণে প্রতিনিধি দলটি আগামী ১৭ ও ১৮ অক্টোবর ইসলামাবাদে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দলটি আগামী ২০ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবে।