ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 1:27 pm
  • পঠিত হয়েছে: 3 বার

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৫ জন। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে। একই সময়ে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট এক লাখ ২৬ হাজার ৫৪০ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ পাঁচ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।