ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ৭:২০ অপরাহ্ন

শিরোনাম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, July 23, 2026 - 12:57 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭১০ শিশু এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩৫ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৮ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৫ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ১ লাখ ২১ হাজার ২০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।