ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৮৭
টাচ নিউজ:রাজধানীতে অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (২৮ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংশ্লিষ্ট অভিযোগে ৩৭ জন এবং মাদককারবারে জড়িত ৪৯ জনকে আটক করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।











