ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৭:১২ অপরাহ্ন

শিরোনাম

স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সূচি ঘোষণা

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 11:31 am
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে। মঙ্গলবার (২৩ জুন) মাউশি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত পরীক্ষার সূচি সংশোধন করা হয়েছে। আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে এবং ১৬ জুলাই পর্যন্ত চলবে। এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষার আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সংশোধিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে হবে।