রাহুর কবলে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, ভিক্তিপ্রস্তর উদ্বোধন হলেও চালু হওয়া নিয়ে শংকা
নিলয় মাহমুদ:যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে কোনঠাসা করে রেখেছেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করার সময় তারেক রহমান চিকিৎসা সেবা দ্রুত চালু করার জন্য জোর তাগিদ দেন গণপূর্ত অধিদপ্তর কে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠান কে দিয়ে কাজের গতি কমিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্প যেন রাহুর কবলে পড়েছে এই জাহিদুল ইসলাম ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর মাহাবুব আলম হানিফের আস্থাভাজন হিসেবে কুষ্টিয়া গণপূর্ত বিভাগে প্রাইজ পোষ্টিং বাগিয়ে নেন এরপর কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুতে দির্ঘ সু্ত্রোতা তৈরি করেন ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এই রাহু জাহিদুল ইসলাম ইতোমধ্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পরের বিভিন্ন অঙ্গের কাজের গতি কমিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।কারণ হিসাবে দেখিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ভেরিয়েশনসহ অনেক টাকার বিল বাকি আছে বলে অভিযোগ করছেন ঠিকাদরী প্রতিষ্ঠান। এই সকল কাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের পছন্দের ব্যবসায়িক পার্টনার ও মাহবুব উল আলম হানিফের দোসর গ্যালাক্সি এস্যোসিয়েট কে দিয়েছেন। এই জাহিদুল ইসলামের চাকুরী জীবনের শুরু থেকে গ্যালাক্সি এস্যোসিয়েট ও সেলিম ঠিকাদার কে দিয়ে চাকুরী জীবনের শুরুতেই কক্সবাজার গণপূর্ত বিভাগে কোটি কোটি টাকার কাজ দেন এর পর যেখানে জাহিদুল ইসলাম চাকুরী করেছেন সেখানেই এই দুই ঠিকাদার ছিল রাজন, সুজন ও মোহলের মত যা নথিপত্র যাচাই করলে প্রমান পাওয়া যাবে। এই জাহিদুল ইসলাম ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যতম দোসর মাহাবুব আলম হানিফের আস্থাভাজন প্রকৌশলী তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বারোটা বাজিয়ে ওখান থেকে চম্পট দেন। নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক কে কোনঠাসা করে রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যশোরের উন্নয়ন প্রকল্প পরির্দশনে যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হকের উপস্থিতি তেমন দেখা যায় না। এই জন্য যশোর গণপূর্ত বিভাগের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া উদ্বোধন নামে কোটি কোটি টাকার কাজ না করিয়ে বিল ভাউচার করে এডজাষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।











