রাবি’তে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও বৃত্তি প্রদান
টাচ নিউজ:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার ও ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মমতাজউদ্দিন ভবনে দর্শন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এই সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মনোরোগ ও মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ ডা. মো. রাকিবুজ্জামান চৌধুরী। সেমিনারে অন্যান্যের মধ্যে দর্শন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. মোতাছিম বিল্লাহ বক্তব্য রাখেন। সেমিনারে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪ জন করে শিক্ষার্থীকে ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়। উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের চেক প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ড. আফরোজা সুলতানা।সূত্র :-বাসস











