ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ৭:০৮ অপরাহ্ন

শিরোনাম

দেশে হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

  • আপডেট: Monday, October 5, 2026 - 1:03 pm
  • পঠিত হয়েছে: 2 বার

নিজস্ব প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি।সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে দেশে নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮০৮ জনে।

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে পাঁচজনের বেশি সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে—এমন জেলার সংখ্যা দুইটি।

অব্যাহত নজরদারি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুও অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্তকরণ, মৃত্যুর তথ্য সংগ্রহ এবং সার্বিক পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।