ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত এক বছরে প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেই-নিক। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এক বছরে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে।রেজা তালেই-নিক জানান, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য দুর্বলতা কমাতে এবং ‘শত্রুকে চমকে দিতে’ ইরান সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের আয়োজন সীমিত করেছে।ইরানের এই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও পরিচয়কে লক্ষ্য করে বিদেশি শক্তির চাপ মোকাবিলার একমাত্র পথ হলো নিজেদের আরও শক্তিশালী ও সক্ষম করে তোলা।
সূত্র: আল জাজিরা








