ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Monday, August 3, 2026 - 12:34 pm
  • পঠিত হয়েছে: 7 বার

টাচ নিউজ:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।’ সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকার সন্দেহ করছে যে সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেয়া হচ্ছে। সূত্র : বাসস