ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম

বাগদানের গুঞ্জনের মধ্যেই নতুন লুকে পূজা চেরি

  • আপডেট: Sunday, July 19, 2026 - 12:39 pm
  • পঠিত হয়েছে: 2 বার

বিনোদন ডেস্ক: বাগদানের গুঞ্জনের মধ্যেই সামাজিকমাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। নতুন লুকের ছবিগুলো প্রকাশের পর যেমন প্রশংসায় ভাসছেন তিনি, তেমনি ব্যক্তিজীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা চেরি। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, সবুজ প্রকৃতির মাঝে খোলা চুল ও প্রাণবন্ত হাসিতে ধরা দেন এই অভিনেত্রী।ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Becoming a better version of myself, one smile at a time.” অর্থাৎ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া মেলে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে জমা পড়ে হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য। অনেকেই তার নতুন লুক, স্বাভাবিক সৌন্দর্য এবং হাসির প্রশংসা করেছেন।তবে ছবির পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রীর ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে আবারও বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে আলোচনা, অনেক আগেই নাকি পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন পূজা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

এর আগে একটি পডকাস্টে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি বর্তমানে বিবাহিত নন। তবে একসময় পারিবারিকভাবে তার বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার জানাশোনার মধ্য দিয়েই করবেন।নতুন ছবি প্রকাশের পর ভক্তদের একাংশের প্রশ্ন—তবে কি বাগদানের গুঞ্জনই সত্যি? যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ফলে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত থাকলেও নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।