ঢাকা | আগস্ট ২৯, ২০২৬ - ৬:৩১ অপরাহ্ন

শিরোনাম

চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট: Saturday, June 27, 2026 - 10:20 am
  • পঠিত হয়েছে: 55 বার

টাচ নিউজ:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি কোনো ব্যক্তি বা সরকারের নয়—এটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য। আমাদের স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’—সবার আগে বাংলাদেশ। তাই বিদেশ সফরের প্রতিটি আলোচনায় আমি দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এখানে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।”তিনি সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব সমর্থন করায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে বিরোধীদলীয় নেতাসহ সব সদস্য যে আন্তরিকতা ও উৎসাহ দেখিয়েছেন, তার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, শনিবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রস্তাবের সমর্থনে বক্তব্য দেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।